নাটোরে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



নাটোরে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা

জেলা প্রশাসনের লাইব্রেরিতে আজ সকাল ১০টায় এক প্রস্তুতি সভায় শহীদ দিবসের কর্মসূিচ চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
দিবসের প্রথম প্রহরে কানাইখালী স্টেডিয়ামে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় কানাইখালী স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন মেলা প্রাঙ্গনে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে একুশের গান এবং পথ নাটক পরিবেশন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত ও প্রার্থনা করা হবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিএবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৪   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ