ভালোবাসা সপ্তাহের তৃতীয় দিন চকলেট ডে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভালোবাসা সপ্তাহের তৃতীয় দিন চকলেট ডে
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



---

চলতি সপ্তাহে চলছে ভালোবাসার মৌসুম। এ সপ্তাহে রোজ ডে ও প্রপোজ ডের পর আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হচ্ছে চকলেট ডে। চকলেট যেমন অভিমান ভাঙতে পারে, তেমনই পারে দেওয়া-নেওয়ার সম্পর্কও আরও মধুর করতে। তাই সম্পর্ককে মজবুত করতে প্রিয়জনকে আজ চকলেট দিয়ে বলুন ‘ভালোবাসি’।

পশ্চিমা দেশের সঙ্গে তাল মিলিয়ে এখন বাংলাদেশের তরুণ-তরুণীরাও এ দিনটি আনন্দের সঙ্গে উদ্‌যাপন করে থাকে। যদিও ঐতিহাসিকভাবে এ দিনটি পালনের কোনো প্রথার নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ভ্যালেন্টাইন সপ্তাহে ‘চকলেট ডে’ পালন একটু দুষ্টু-মিষ্টি ভালোবাসার খুনসুটির মতোই।

গুগলের মতে, chocolate শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। ধারণা করা হয়, নাহুয়াতি ভাষা, অর্থাৎ অ্যাজটেকদের ভাষার শব্দ chocolatal থেকে এসেছে chocolate শব্দটি। এই chocolatal এসেছে xocolatl থেকে। xococ এর অর্থ হলো তেতো বা টক এবং atl এর অর্থ হলো তরল বা পানীয়।
‘চকোলেট’ এর স্বাদ প্রথম পেয়েছিল লাতিন আমেরিকার মায়া সভ্যতা। নামটিও এসেছে তাদের ভাষার ‘স্কোকোলেট’ থেকে। যার অর্থ অম্ল পানীয়। কোকো গাছের বীজ থেকে প্রস্তুত এই চকোলেট গোড়ার দিকে মূলত পানীয় হিসাবেই ব্যবহার করা হতো। সে আমলে আবার অনেকে তা রান্নার মসলা হিসেবেও ব্যবহার করতেন।

পরবর্তীকালে মায়াদের কাছ থেকে চকলেটের ব্যবহার শিখে নেয় অ্যাজটেকরা। তাদের আরাধ্য দেবতা কোয়েটজালকটলই নাকি এই কোকো গাছ পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আর এই গাছের ফল খেলে সাম্রাজ্য এবং ক্ষমতা দুই-ই জয় করা যায়। এমনই বিশ্বাস ছিল অ্যাজটেকদের। সেই কারণে ওই দেশে কোকো গাছকে দেবতাজ্ঞানে পুজো করা হয়। এমনকি দেবতাকে চকোলেট উৎসর্গ করারও নজির রয়েছে।

চকলেট ডেতে প্রিয়জনের মন জয় করতে ঘরে বসেই চটপট বানিয়ে ফেলতে পারেন চকলেট। এরপর চমকে দিন ভালোবাসার মানুষটাকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘরে বসে কীভাবে সুস্বাদু চকলেট বানাবেন-

যা লাগবে: আধ কাপ কোকো পাউডার, দু টেবিল চামচ মাখন, এক টেবিল চামচ সাদা তেল, তিন টেবিল চামচ মধু, খুব অল্প নুন।
যেভাবে তৈরি করবেন: বড় একটি পাত্রে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিন। ভালো করে নাড়াতে থাকুন। যাতে সব উপদানগুলো ভালো করে মিশে যায়। লক্ষ্য রাখুন এ মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা ইচ্ছে করলে একটু বেশি পরিমাণ মধু এই মিশ্রণে দিতে পারেন। মিশ্রণ ঘন হয়ে এলে চকলেটের শেপ দিতে হবে। এক্ষেত্রে চকোলেট বারের মতো তৈরি না করে চকলেট বলও তৈরি করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৬   ৫৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ