দুর্দান্ত খেলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » দুর্দান্ত খেলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



দুর্দান্ত খেলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

কার্লো আনচেলত্তির দলকে ফাইনালে ওঠার পথে কোনোভাবেই ঠেকানো গেল না। মিসরের ক্লাব আল আহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিসরের ক্লাবটিকে। খেলায় গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভারদে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ম্যাচে লুকা মদ্রিচ একটি পেনাল্টি মিস করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-হিলালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রিয়াল। দলটি প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে লাতিন আমেরিকান দল ফ্লামেঙ্গোকে হারিয়েছে।

পুরো ম্যাচে ব্যবধান ছিল ২-১। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়েছে।

প্রথমার্ধের বিরতির আগে ভিনিসিওস বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়ান।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভালভারদে। ৬৫ মিনিটে আলি মালউলের গোলে ব্যবধান কমায় আল আহলি।

দ্বিতীয়ার্ধের যোগ করা আট মিনিটের মধ্যে রদ্রিগো তৃতীয় গোলটি করেন। শেষ মিনিটে ভিনিসিউসের বদলি নেমেই দলের হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫৫   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ