রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



---

রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে মুকুল আসতে শুরু করায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এ বছর শীত ও কুয়াশায় আমের মুকুলের তেমন একটা ক্ষতি না হলেও পোকার আক্রমণ ঠেকাতে বাগানে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। মুকুল আসতে শুরু করেছে রাজশাহীর আমবাগানগুলোতে। মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। সপ্তাহ দেড়েক আগে গাছে গাছে মুকুল দেখা দিলেও সময়ের ব্যবধানে তা আরও বাড়ছে।

রাজশাহীতে এখন পর্যন্ত শতকরা ২৫ শতাংশ বাগানে মুকুল এসেছে। এ বছর শীত ও কুয়াশায় মুকুলের তেমন ক্ষতি না হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। তারা বলছেন, এবার আমের মুকুল বেশি হয়েছে। আর আবাহাওয়াও ভালো রয়েছে। এতে ভালো ফলনের আশা জানিয়েছেন তারা। এদিকে মুকুল আসায় বাগান মালিকরা ব্যস্ত ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, রানিভোগ, আশ্বিনাসহ বিভিন্ন জাতের আমবাগান পরিচর্যায়।

এ ছাড়া পোকার আক্রমণ ও মুকুল ঝরে পড়া রোধে কীটনাশক প্রয়োগ করছেন তারা। বাগান মালিকরা বলেন, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এতে বাড়ছে খরচ। এ অবস্থায় আম বাগান মালিক ও ব্যবসায়ীদের ভালো ফল পেতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসান ওয়ালিউল্লাহ বলেন, ভাইরাসের আক্রমণে গাছের পাতা কালো হয়ে যাচ্ছে। এতে মুকুলের সুরক্ষায় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের সুপারিশ করেন তিনি। উল্লেখ্য, জেলায় ১৯ হাজার হেক্টর জমির বাগানে ২ লাখ ৩০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

বাংলাদেশ সময়: ১২:১৯:২৪   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ