স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রবাসী কল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। মন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গোয়াইনঘাট উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় আরও বলেন, সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর।
শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্ত্বারোপ করেছে। পহেলা জানুয়ারি সারাদেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মন্ত্রী বলেন, মেধাবীরা এখন শিক্ষকতার মহান পেশায় এগিয়ে আসছেন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা এবং নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২১   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মীর শাহে আলম
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিদেশে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট চলবে না: আরিফুল হক
ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
পূর্ব বিরোধের জেরে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বসতবাড়ি ভাঙচুর
ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ