ফতুল্লায় কার্টন কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় কার্টন কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় কার্টন কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফতুল্লার একটি কার্টন ও গার্মেন্টের ওয়েস্টিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভূঁইগড় এলাকায় শিকদার পাম্পের পেছনে ‘হাসিব এন্টারপ্রাইজ’ নামের ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে৷ আগুনে পাশ্ববর্তী বাসিন্দা জনৈক সালামের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রুহুল আমিন মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সত্তর লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কারখানাটির মালিক মো. রনি বলেন, পাশের বাড়ির একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। আনুমানিক সত্তর লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৯   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ