রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে গ্রেপ্তার ৪

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে ইমরান (৩৪), সোলাইমানের ছেলে হাবিবুর রহমান (৩৪), পিতলগঞ্জ এলাকার ছমির উদ্দিনের ছেলে সাইফুল মিয়া (২৬) ও ট্রাক চালক আহাম্মদ মিয়া (৪৫)।

পুলিশ জানায়, বুধবার রাতে চক্রটি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে টিসিবির ১৩৪ বস্তা ডাল, ২২ বস্তা চিনি ও ১৪৭ কার্টুন সয়বিন তেল বোঝাই একটি ট্রাক কাঞ্চন বাজারে নিয়ে আসে। পরে কাঞ্চন বাজারের সাইফুল ইসলামের মালিকানাধীন মুদি দোকানে মালামাল মজুদ করতে শুরু করে।

খবর পেয়ে পুলিশ সেখান থেকে টিসিবির মালামালসহ ট্রাকটি জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তর করা হয়।

এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তানভীর আহমেদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৪   ৫৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ