নেতৃত্বের প্রত্যয় প্রত্যাশায় মিছিল নিয়ে এসে দৃষ্টি কটুর হয়েছেন : আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতৃত্বের প্রত্যয় প্রত্যাশায় মিছিল নিয়ে এসে দৃষ্টি কটুর হয়েছেন : আনোয়ার
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



নেতৃত্বের প্রত্যয় প্রত্যাশায় মিছিল নিয়ে এসে দৃষ্টি কটুর হয়েছেন : আনোয়ার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগেরর সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, মহানগর আওয়ামী লীগের আহবানে বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন, তাদেরকে দলের পক্ষে সাধুবাদ জানাচ্ছি। যারা নেতৃত্বে প্রত্যয় প্রত্যাশায় এখানে মিছিল নিয়ে এসেছেন, আমাদের দৃষ্টি কটুর হয়েছেন।

তাদেরকে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন। আমি প্রত্যাশা করছি, এমন ধারাবাহিকতা অব্যাহত থাকে। কাউন্সিল আসবে, সম্মেলন আসবে, সারাটি বছর আওয়ামীলীগের কর্মসূচীতে আসবো। নেতৃত্বে খায়েশে অনেক লোক জড়ো করে ফেষ্টুন ও ব্যানার নিয়ে আমাদের দৃষ্টি আকৃষ্ট করতে আপনারা আসবেন।

আর সম্মেলনের পরে হয় তো অনেকে পাবেন না, তাদের প্রতি আমার অনুরোধ। এমন আনন্দময় পরিবেশ ধারাবাহিকতা বজায় রাখবেন। তাহলে কিন্তু সকলের প্রত্যাশা সফলতা পাবেন। আওয়ামীলীগে একটা পরিবার, সবাই নেতৃত্বে প্রতিযোগিতা করি। নেতৃত্বে প্রতিযোগিতা কেউ হারবে কেউ জিতবে।

সবাই যদি ওই প্রতিযোগিতা জিততে চাই, তাহলে প্রতিযোগিতা আর থাকে না। কেউ পদ পাবে, কেউ পদ পাবে না, যেহেতু সংগঠন করি আওয়ামীলীগের পতাকাতলে থাকতে চাই। সকলের সংঘটিত হয়ে সকলের প্রত্যাশা করে সফলতা পূর্ণ করে যাবে।

নারায়ণগঞ্জ মহানগর ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ২০ নং ওয়ার্ডস্থ দড়িসোনাকান্দা এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরও বলেন, খোকন সাহাসহ আমরা সক্রিয়তাভাবে রাজনীতি করেছি। কোন সময় আমাদের মান অভিমান হয়ে কেউ আমরা একজনের আরেকজনের কাছে দূরে সরে যাই। আবার দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচী বাস্তবায়নের জন্য কাজ করে যাই। আসলে রাজনীতিতে মান অভিমান স্বাভাবিক ব্যাপার। এই জ্বালা সহায় করে শেখ হাসিনার আদর্শে প্রতিষ্ঠা করে সব জ্বালা ভুলে মাঠে নেমে আসি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আইয়ুব আলী সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

মহানগর আওয়ামীলী নেতা এড. হাবিব আল মুজাহিদ পলুর সঞ্চালনায় ও ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান খোকনের সার্বিক তত্ত্বাবধানে ত্রী-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক জি এম আরমান, আসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মৃধা কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জালু, আলহাজ্ব আবেদ হোসেন, শাখাওয়াত হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক আঃ রশিদ ও মহানগর সেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি মোঃ জুয়েলহোসেন প্রমূখ।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী শহিদ, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ মোক্তার হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার হোসেন (বিএ) প্রমূখসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২০   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ