সিরিয়ায় বাংলাদেশের ত্রাণ প্যাকেজ পৌঁছেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরিয়ায় বাংলাদেশের ত্রাণ প্যাকেজ পৌঁছেছে
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



সিরিয়ায় বাংলাদেশের ত্রাণ প্যাকেজ পৌঁছেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে সিরিয়ার দামেস্কে পৌঁছেছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিয়ায় বাংলাদেশের অনাবাসি রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও সিরিয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়রনমেন্টের ডেপুটি মিনিস্টার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই ত্রাণ সহায়তা গ্রহণ করেছেন। প্যাকেজটিতে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতবস্ত্র রয়েছে।
সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ ও যথাযথ সমন্বয়ের জন্য ত্রাণ সামগ্রীগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সিরিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর সমবেদনা জানান।
এএফডি, বিএএফ ও এমডিএমআর’র সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় এই মানবিক সহায়তা প্যাকেজ সফলভাবে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৪   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ