এফবিসিসিআই পরিচালকের সঙ্গে আইজিপি’র সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এফবিসিসিআই পরিচালকের সঙ্গে আইজিপি’র সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



এফবিসিসিআই পরিচালকের সঙ্গে আইজিপি’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা: এফবিসিসিআই’র পরিচালক মোঃ বজলুর রহমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন শেষে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন- আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী যেভাবে অতীতে আমাদের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ধরে রাখার জন্য সহায়তা ও সহযোগিতা করেছে, আগামীতেও তাদের এই সহযোগিতার হাত আরও প্রসারিত থাকবে।

বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকালে এফবিসিসিআই’র পরিচালক মোঃ বজলুর রহমান বলেন- বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ্ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম একজন চৌকস, পেশাদার, দূরদৃষ্টি সম্পন্ন ও মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত। তার এই বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও জেলা সিভিল সার্জন মশিউর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১২   ৪১৬ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ