সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া (৬৪) কে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর রাজ্জাক তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন পুটিখালি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সাকিব ওরফে সাজিদ(১৯), ভাটখালী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সজিব(২০), পঞ্চগড়ের দ্বেবীগঞ্জ থানাধীন ভাউলাগঞ্জ গ্রামের আসাদের ছেলে তুষার (২৬), যাত্রাবাড়ী থানার রায়েরবাগ দোতলা মসজিদ সংলগ্ন আব্দুল্লার বাড়ির ভাড়াটিয়া আনোয়ারের ছেলে আনিছুর রহমান বাবু (১৯) ও কুমিল্লার তিতাস থানাধীন দক্ষিণ আকালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মীর হোসেন হৃদয় (২২)। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৩টি ধারালো চাকু ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মাছ ব্যবসায়ি বাচ্চু মিয়াকে কুপিয়ে তার কাছ থেকে বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে আহত বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীদের ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে (মামলা নং-২৪) সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ঘটনার পর চিকিৎসা নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। জড়িতদের ভুক্তভোগী সনাক্ত করেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৮   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ