বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করতে ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মেরি মাসডুপে আজ ঢাকায় এই স্মারক ডাকটিকেট প্রকাশ করেন। একই সময়ে ফ্রান্সে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা এবং সেদেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত খোন্দকার মো. তালহা একই স্মারক ডাকটিকেট প্রকাশ করেন।
১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারী ফ্রান্স বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতির দানের মাধ্যমে একই বছর ঢাকা ও প্যারিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৬   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ