বাংলাদেশ চিপ রফতানি করে ২০৩১ সালের মধ্যে আয় করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ চিপ রফতানি করে ২০৩১ সালের মধ্যে আয় করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার : পলক
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশ চিপ রফতানি করে ২০৩১ সালের মধ্যে আয় করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করেছে।
তিনি বলেন, দেশের মেধাবী প্রকৌশলীরা তাদের কাজের মাধ্যমে দেশে উৎপাদিত ‘মেড ইন বাংলাদেশ’ চিপ রফতানি করে ২০৩১ সালের মধ্যে আয় করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এ দেশের মেধাবী তরুণরা মেধা ও সৃজনশীলতায় কারো চেয়ে পিছিয়ে নেই, তার অন্যতম উদাহরণ উল্কাসেমি। প্রতিমন্ত্রী বলেন, আইসিটি খাতের জন্য করমুক্ত সুবিধা প্রদান ২০২৪ সাল থেকে বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাব করা হবে।
জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার রাজধানীর রহমানস রেগনাম সেন্টারে দেশের খ্যাতনামা সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমির ১৬ বছরপূর্তি উপলক্ষে ‘টেস্ট ল্যাব’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় জানান, উল্কাসেমির বিকাশের জন্য ‘স্টার্টআপ বাংলাদেশ’ বিনিয়োগ করবে।
পলক বলেন, আইসিটি বিভাগের ‘এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতমুখী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০ হাজার বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরমধ্যে ৪ হাজার জনকে দক্ষ করা হবে ফ্রন্টিয়ার প্রযুক্তিতে। পাশাপাশি ১০টি বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব প্রতিষ্ঠা করা হবে। একইসঙ্গে অল্পদিনের মধ্যে ৩০০ মিলিয়ন ব্যয় করা সম্ভব না হলেও ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে অল্পদিনের মধ্যেই বুয়েটে একটি ন্যানো ল্যাব স্থাপন করা হবে।
উল্কাসেমির চেয়ারম্যান এনায়েতুর রহমান, সিইও এবং এর সহযোগী প্রতিষ্ঠান টিটন ইলেকট্রনিকস’র সিইও মিজানুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স’র চেয়ারম্যান ড. আব্দুল করিম, এফবিসিসিআই’র পরিচালক শাফকাত হায়দার চৌধুরী, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী উল্কাসেমির ‘টেস্ট ল্যাব’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৩   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ