নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



নগরীতে হকার উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের সাথে হকারদের ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে হকারদের তীব্র বিক্ষোভ ও তোপের মুখে পড়েন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের কালীবাজার ও পুরাতন কোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

হকারদের তোপ ও অবরুদ্ধ করার চেষ্টা

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল ভেকু ও পিকআপ ভ্যান নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযানে নামে। কোনো ধরনের পূর্বঘোষণা বা আগাম নোটিশ ছাড়াই এ অভিযান চালানো হয় বলে অভিযোগ হকারদের।

অভিযানকালে হকারদের বিক্রির জন্য রাখা জামাকাপড়, জুতা, মালামাল এবং ১০টি সবজিবাহী ভ্যান গাড়ি জব্দ করে সিটি করপোরেশনের গাড়িতে তুলে নেওয়া হয়। একই সঙ্গে বেশ কিছু চকি ও অস্থায়ী শেড ভাঙচুর করা হয়। এ সময় হকাররা তাদের মালামাল রক্ষায় বাধা দিলে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে নানা স্লোগান দিয়ে নাসিক প্রশাসককে কালীবাজার এলাকায় অবরুদ্ধ করে রাখে এবং হট্টগোল সৃষ্টি করে।

 

ঘটনাস্থলে রাজনীতি ও প্রশাসনিক উপস্থিতি

অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুও নাসিক প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

 

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিলে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও টহল দল দ্রুত কালীবাজার এলাকায় পৌঁছায়। পরে পুলিশ সদস্যরা উত্তেজিত হকারদের বুঝিয়ে ও সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নাসিক প্রশাসককে উদ্ধার করেন।

 

সমাধানের লক্ষ্যে আজ জরুরি বৈঠক

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি ও শহরের ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে একটি সমঝোতা বৈঠকে বসছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৫৬   ২১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ