ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২৬ অক্টোবর ২০২৬,সোমবার। ১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

১১৮৫ – সেন্ট ডেমেট্রিয়াসের ভোজ দিবসে আসেন ও পিটারের বিদ্রোহ শুরু হয় এবং দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্য গঠনের মাধ্যমে শেষ হয়।
১৩৪১ – জন ষষ্ঠ কান্টাকুজেনোসকে বাইজেন্টাইন সম্রাট হিসেবে ঘোষণার মাধ্যমে বাইজেন্টাইন গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
১৩৭৭ – টিভ্রটকো প্রথম বসনিয়ার প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২০ – পঞ্চম চার্লস পবিত্র রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৫৯৭ – ইমজিন যুদ্ধ: কোরীয় অ্যাডমিরাল ই সুন-সিন মাত্র ১৩টি জাহাজ নিয়ে ৩০০ জাহাজের জাপানি নৌবাহিনীকে মিয়ংনিয়াংয়ের যুদ্ধে পরাজিত করেন।
১৬৪০ – রিপনের চুক্তি স্বাক্ষরিত হয়, যা কভেন্যান্টার স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করে।
১৬৮৯ – অস্ট্রিয়ার জেনারেল এনেয়া সিলভিও পিকোলোমিনি কলেরা মহামারি রোধে স্কোপিয়ে শহর পুড়িয়ে দেন; এর কিছুদিন পর তিনি নিজেও এই রোগে মারা যান।
১৭৭৪ – আমেরিকান বিপ্লব: প্রথম মহাদেশীয় কংগ্রেস ফিলাডেলফিয়ায় স্থগিত হয়।
১৮১৩ – ১৮১২ সালের যুদ্ধ: ব্রিটিশ নিয়মিত সৈন্য, কানাডীয় মিলিশিয়া এবং মোহাকদের সম্মিলিত বাহিনী শ্যাটোগে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে পরাজিত করে।
১৮১৪ – ভারতের গভর্নর জেনারেল নেপালী গুর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৮২৫ – ইরি খাল উন্মুক্ত করা হয়, যা হাডসন নদী থেকে ইরি হ্রদ পর্যন্ত সরাসরি নৌপথ তৈরি করে।
১৮৫৯ – রয়েল চার্টার ঝড়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জে অন্তত আটশত মানুষ নিহত হয়।
১৮৬০ – ইতালির একীকরণ: হাজার জনের অভিযান শেষ হয় যখন জুসেপ্পে গারিবাল্ডি তার বিজিত অঞ্চল সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টর এমানুয়েলের কাছে হস্তান্তর করেন।
১৮৬৩ – ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লন্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়।
১৮৬৩ – জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।
১৮৭১ – লাইবেরিয়ার রাষ্ট্রপতি এডওয়ার্ড জেমস রয়ে একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
১৮৮১ – ওয়ায়াট আর্প ও ডক হলিডে অ্যারিজোনার টম্বস্টোনে ও.কে. করালে বন্দুকযুদ্ধে অংশ নেন।
১৮৯০ – চিলির মালেকো ভায়াডাক্ট, তৎকালীন বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, রাষ্ট্রপতি হোসে ম্যানুয়েল বালমাসেদা উদ্বোধন করেন।
১৮৯২ – ইডা বি. ওয়েলস সাউদার্ন হররস: লিঞ্চ ল ইন অল ইটস ফেজেস প্রকাশ করেন।
১৮৯৬ – আবিসিনিয়া ও ইতালি শান্তি চুক্তি করে।
১৯০০ – নিউ ইয়র্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেওয়া হয়।
১৯০৫ – রাজা দ্বিতীয় অস্কার নরওয়ে ও সুইডেনের মধ্যে ইউনিয়ন বিলুপ্তিকে স্বীকৃতি দেন।
১৯০৯ – কোরিয়ায় জাপানি শাসন: আন জুং-গিউন কোরিয়ায় জাপানের রেসিডেন্ট-জেনারেলকে হত্যা করেন।
১৯১২ – টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেওয়া হয়।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: ব্রাজিল কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম শান্তি আলোচনায় সহযোগিতা করতে অস্বীকার করায় কোয়ার্টারমাস্টার-জেনারেল এরিখ লুডেনডর্ফকে বরখাস্ত করেন।
১৯২১ – সলোমন পোর্টর হুড লাইবেরিয়ার মন্ত্রী হন।
১৯২১ – শিকাগো থিয়েটার খুলে দেওয়া হয়।
১৯২২ – চাপের মুখে ইতালির মন্ত্রিসভা পদত্যাগ করে।
১৯৩৪ – মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ – মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু।
১৯৩৬ – হুভার বাঁধের প্রথম বৈদ্যুতিক জেনারেটর পূর্ণ কার্যক্রম শুরু করে।
১৯৩৭ – নাৎসি জার্মানি ১৮,০০০ পোলীয় ইহুদিকে বহিষ্কার করতে শুরু করে।
১৯৪১ – আমেরিকায় সঞ্চয়পত্র বিক্রি শুরু হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াডালকানাল অভিযানের সময় সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জের যুদ্ধে একটি মার্কিন বিমানবাহী রণতরী ডুবে যায় এবং আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে দুটি জাপানি রণতরী ও একটি ক্রুজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লেইট উপসাগরের যুদ্ধ বিপুল মার্কিন বিজয়ের মাধ্যমে শেষ হয়।
১৯৪৭ – ইরাক ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত হয়।
১৯৪৭ – ব্রিটেন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জনের সময় কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরের রাজা এই অঞ্চলকে ভারতের অংশ বলে ঘোষণা করেন। এ অঞ্চলের অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায় জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হবার কথা ছিল। কিন্তু জম্মু ও কাশ্মীরের তৎকালীন অমুসলিম রাজা জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই অঞ্চলকে ভারতের অংশে পরিণত করার সিদ্ধান্ত নেন। এই ঘোষণার পর পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ দখল করে। এরপর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীরের মালিকানা নিয়ে তিনবার যুদ্ধ করেছে এবং এ নিয়ে এখনও বিরোধ চলছে।
১৯৪৯ – প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।
১৯৫০ – মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
১৯৫২ – পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
১৯৫৫ – অস্ট্রিয়ার স্বাধীনতা লাভ করে।
১৯৫৫ – ভিলেজ ভয়েসের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৯৫৫ – মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর ষড়যন্ত্রে দক্ষিণ ভিয়েতনাম গঠন করা হয়।
১৯৫৬ – আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।
১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লব: মোশনমাগিয়ারোভার ও এস্টারগম শহরে হাঙ্গেরীয় গোপন পুলিশ বাহিনী বেসামরিকদের হত্যা করে।
১৯৫৮ – প্যান আমেরিকান এয়ারওয়েজ নিউ ইয়র্ক থেকে প্যারিসে বোয়িং ৭০৭ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।
১৯৫৯ – ২৬ অক্টোবর পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন।
১৯৬২ – ভারত-চীন যুদ্ধের সময় সারা ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়। (২৬/১০/১৯৬২ হতে ১০/০১/১৯৬৮)
১৯৬৭ – মোহাম্মদ রেজা পাহলভি নিজেকে ইরানের সম্রাট হিসেবে অভিষিক্ত করেন।
১৯৬৮ – মহাকাশ প্রতিযোগিতা: সয়ুজ ৩ মিশন প্রথম সোভিয়েত মহাকাশ মিলন সম্পন্ন করে।
১৯৭১ – চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৭৭ – আলি মাও মালিন, প্রাকৃতিকভাবে গুটিবসন্তে আক্রান্ত শেষ ব্যক্তি, সোমালিয়ায় রোগের লক্ষণ প্রকাশ করেন।
১৯৭৯ – দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক চুং-হি কোরীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কিম জে-গিউ কর্তৃক নিহত হন।
১৯৮৫ – অস্ট্রেলীয় সরকার উলুরু স্থানীয় পিতজানৎজাতজারা আদিবাসীদের কাছে মালিকানা ফিরিয়ে দেয়।
১৯৮৮ – ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথা শিল্পী পিটার কেরি।
১৯৮৯ – চায়না এয়ারলাইন্স ফ্লাইট ২০৪ তাইওয়ানের হুয়ালিয়েন বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, এতে ৫৪ জন নিহত হন।
১৯৯১ – দশ দিনের যুদ্ধ শেষ হওয়ার তিন মাস পর যুগোস্লাভ পিপলস আর্মির শেষ সৈনিক স্লোভেনিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ড ত্যাগ করে।
১৯৯৪ – জর্দানের বাদশাহ হোসেন মার্কিন সরকারের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিনের সাথে আপোস চুক্তি স্বাক্ষর করেন।
১৯৯৫ – মোসাদের এজেন্টরা মাল্টায় তাদের হোটেলে ফিলিস্তিনি ইসলামি জিহাদের নেতা ফাতি শাকাকিকে হত্যা করে।
১৯৯৫ – আইসল্যান্ডের ফ্লাটেরি গ্রামে একটি তুষারধসে ২৯টি বাড়ি ধ্বংস হয়, ৪৫ জন চাপা পড়েন এবং ২০ জন নিহত হন।
১৯৯৯ – যুক্তরাজ্যের হাউস অব লর্ডস অধিকাংশ বংশানুক্রমিক পিয়ারের সংসদের উচ্চকক্ষে ভোটদানের অধিকার বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়।
২০০০ – আইভরি কোস্টের রাষ্ট্রপতি নির্বাচনের পর বিক্ষোভের ঢেউ রবার্ট গেইকে পদত্যাগে বাধ্য করে।
২০০১ – মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ প্যাট্রিয়ট আইন আইনে পরিণত করে।
২০০২ – মস্কোতে একটি থিয়েটার ভবনে প্রায় ৫০ জন চেচেন সন্ত্রাসী ও ১৫০ জন জিম্মি নিহত হন যখন রুশ বিশেষ বাহিনী ভবনটিতে হামলা চালায়।
২০০৩ – সিডার দাবানল, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল, ১৫ জনকে হত্যা করে, ২,৫০,০০০ একর পুড়িয়ে দেয় এবং সান দিয়েগোর আশেপাশে ২,২০০ বাড়ি ধ্বংস করে।
২০০৪ – রকস্টার গেমস উত্তর আমেরিকায় প্লেস্টেশন ২ এর জন্য গ্র্যান্ড থেফট অটো: সান আন্দ্রেয়াস প্রকাশ করে।
২০১২ – মাইক্রোসফট উইন্ডোজ ৮ প্রকাশ করে এবং নতুন পিসিতে এটি উপলব্ধ করে।
২০১৫ – হিন্দুকুশ পর্বতমালায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ এশিয়ায় ৩৯৯ জন নিহত এবং ২,৫৩৬ জন আহত হন।

জন্ম

১৫৬৪ - হান্স লিও হাসলের, জার্মান অর্গানবাদক ও সুরকার।
১৬৭৩ - ডিমি্ট্রি কান্টেমির, মল্দাভিয়ান ভূগোলবিদ, ইতিহাসবিদ ও দার্শনিক।
১৭৫৭ - অস্ট্রিয়ান দার্শনিক কার্ল লিওনহার্ড রেইনহোল্ড।
১৭৫৯ - জর্জ দান্টন, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ, বিচার ও মন্ত্রী।
১৮০১ - বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।(মৃ.১৮৭৭)
১৮৭৩ - আবুল কাশেম ফজলুল হক, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর। (মৃ.২৭/০৪/১৯৬২)
১৮৭৯ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
১৮৮০ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৮৮১ - বীরেন্দ্রনাথ শাসমল, জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা। (মৃ.২৪/১১/১৯৩৪)
১৮৮৮ - মোহিতলাল মজুমদার, বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক। (মৃ.২৬/০৭/১৯৫২)
১৮৯০ - ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর।
১৯১৬ - ফ্রাসোয়া মিটেরান্ড, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ২১ তম রাষ্ট্রপতি।
১৯১৯ - ইরানের শাহ মুহাম্মদ রেজা পাহলভী।
১৯২৭ - শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার,জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে(মৃ.২০০১)
১৯৪৭ - যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টন।
১৯৫২ - অ্যান্ড্রু মোশন, ইংরেজ কবি ও লেখক।
১৯৬৫ - আরুন ক্বক, হংকং গায়ক, ড্যান্সার ও অভিনেতা।
১৯৭২ - রিয়াজ, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭৪ - ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন।
১৯৮২ - নিকোলা অ্যাডামস, ইংরেজ মুষ্টিযোদ্ধা।
১৯৮৫ - ভারতীয় অভিনেত্রী অসিন।
১৯৯২ - দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমালা পল।
১৯৯৪ - মধুমিতা সরকার, বাঙালি ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী
১৯৯৪ - আলিএ ডে-বেরয়, আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

০৮৯৯ - আলফ্রেড গ্রেট, ইংরেজ রাজা।
১২৩৫ - হাঙ্গেরির রাজা অ্যান্ড্রেস দ্বিতীয় আরপাড।
১২৯৩ - ইরানের বিশিষ্ট আলেম, ফক্বীহ ও শিক্ষক আয়াতুল্লাহ সাইয়েদ আবদুল মোহাম্মাদ মুসাভী।
১৭৬৪ - উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী ও খোদকার।
১৮৮০ - এন্ডরেই বেল্য, রাশিয়ান লেখক, কবি ও সমালোচক।
১৯০৯ - ইটো হিরবুমি, জাপানি রাজনীতিবিদ, জাপান ১ম প্রধানমন্ত্রী।
১৯১৭ - বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন(জ.০২/০৮/১৮৬৮)
১৯৪৬ - কিথ হোপউড, ইংরেজ গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
১৯৫৭ - গেরট্য কোরি, নোবেল পুরস্কার বিজয়ী চেক বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
১৯৫৯ - জার্মান ফুটবলার আন্দ্রিয়াস হিনযে।
১৯৭৭ - জ্যোতিরিন্দ্র মৈত্র, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক।(জ.১১/১১/১৯১১)
১৯৭৯- দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত।
১৯৮৯- ১৯৮৭ সালে নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জন পেডারসেন।(জ.০৩/১০/১৯০৪)
১৯৯৫ - ফিলিস্তিন ইসলামী জিহাদ দলের মহাসচিব ডঃ ফাতহি শাক্বাকি ইসরাইলী।
২০০৭ - আর্থার কর্ণবার্গ, নোবেল পুরস্কার আমেরিকান প্রাণরসায়নী।
২০১৩- আমেরিকান গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন।
২০২২ - স্বস্তিকা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

বাংলাদেশ সময়: ০:১৩:৫৭   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ