ভোলার লালমোহনে বিএনপি-জমায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার লালমোহনে বিএনপি-জমায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সমাবেশ
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



ভোলার লালমোহনে বিএনপি-জমায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সমাবেশ

জেলার লালমোহন উপজেলায় আজ ‘বিএনপি জামায়াতের নৈরাজ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্বক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলার ধৌলিগরনগর ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে চাতলা বাজারে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে জেনারেল জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। বিএনপি এখন বিদেশিদের পদলেহন করে কোন লাভ পাচ্ছেনা। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এ অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐকবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সামিল হওয়ার আহবান জানান তিনি।
ধৌলিগরনগর ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিণ শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৫   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ