সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি

জামালপুর প্রতিনিধি: একদিকে আপন বড় বোনের মৃত্যুর সুতীব্র শোক, অন্যদিকে চোখের পলকে হারিয়ে গেল সংসারের একমাত্র উপার্জনের অবলম্বনটি। ভাগ্যের এমন নির্মম পরিহাসের শিকার হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান রোকন। প্রকাশ্য দিবালোকে লাশ বাড়ির ভিতরে রেখে আসার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চুরি হয়ে গেছে তাঁর অটোভ্যানটি।

​শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা আব্দুল্লাহ মোড় এলাকায় এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। সম্বল হারিয়ে অসহায় রোকনুজ্জামান কান্নায় ভেঙে পড়েন এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আহাজারি করতে থাকেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, রোকনুজ্জামানের বড় বোন বিউটি বেগম (৫০) সরিষাবাড়ী উপজেলা চত্বর এলাকায় মেয়ের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বোনের মৃত্যুর খবর পেয়ে রোকনুজ্জামান নিজের অটোভ্যানটি নিয়ে সেখানে যান এবং লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন পারিবারিক কবরস্থানে দাফন করার উদ্দেশ্যে।

​বাড়ির সামনে রাস্তায় ভ্যানটি রেখে রোকনুজ্জামান বোনের মরদেহটি ধরাধরি করে ঘরের ভেতর নিয়ে যান। কিন্তু লাশ রেখে বাইরে এসে তিনি দেখেন, মুহূর্তের মধ্যেই তাঁর অটোভ্যানটি চুরি হয়ে গেছে।

রোকনুজ্জামান রোকন জানান, ​”সংসারের রুজি-রোজগারের একমাত্র অবলম্বনই ছিল এই ভ্যান গাড়িটি। আজ ওটা হারিয়ে আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।”

​বোনের মৃত্যুর শোক আর উপার্জনের সম্বল হারানোর বেদনা মিলিয়ে এক অভাবনীয় অসহায়ত্বের সৃষ্টি হয়েছে পরিবারটিতে। একদিকে বোনের দাফন-কাফনের ব্যস্ততা, অন্যদিকে গাড়ি চুরির ধাক্কা—সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে থানায় গিয়ে অভিযোগ করার মতো অবস্থায় ছিলেন না রোকনুজ্জামান।

নিজের শেষ সম্বলটি ফিরে পেতে এবং বেঁচে থাকার তাগিদে তিনি সমাজের বিত্তবান, দানবীর ও স্থানীয় প্রশাসনের কাছে একটি নতুন অটোভ্যান তৈরির জন্য সহায়তার হাত বাড়াতে আকুল আবেদন জানিয়েছেন।

​এই বিষয়ে জানতে চাওয়া হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৬   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ