সোনারগাঁয়ে অটোরিক্সা চালক মনছুর হত্যাকান্ডে আরও ১ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে অটোরিক্সা চালক মনছুর হত্যাকান্ডে আরও ১ জন গ্রেপ্তার
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে অটোরিক্সা চালক মনছুর হত্যাকান্ডে আরও ১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে অটোরিক্সা চালক আব্দুল্লাহ আল মনছুর (২১) হত্যাকান্ডে মো. ইসমাইল হোসেন (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেন হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী একজন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বন্দর থানাধীন কদমরসূলবাগ এলাক হতে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৪ ফেব্রুয়ারি মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন মঞ্জু (৪০) সহ অপর এক আসামি রমজান আলী (২২) দ্বয়কে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইসমাইল হোসেন ওই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গত ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া থেকে অটোরিক্সা চালক আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর তার মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সাধারণ ডায়েরীর সূত্র ধরে র‌্যাব-১১, সিপিসি-১, ছায়া তদন্ত শুরু করে ১৩ ফেব্রয়ারি দুপুর একটার দিকে সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় ভিকটিমের মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর ১৪ এপ্রিল দিবাগত রাত পৌনে ১২ টার দিকে এই নৃশংস ক্লু-লেস হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন মঞ্জু (৪০) এবং ছিনতাইকৃত অটোরিক্সা ব্যবসায়ী আসামী রমজান আলী (২২) দ্বয়কে গ্রেপ্তার করে।

তার স্বীকারোক্তি ও অধিকতর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে বন্দর থানার কদমরসূলবাগ এলাকা হতে মো. ইসমাইল হোসেন কে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৬   ৫১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, রক্ষা পেলেন যাত্রীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ