ভিসির কার্যালয়ে ফের তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসির কার্যালয়ে ফের তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



ভিসির কার্যালয়ে ফের তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসির কার্যালয়ে আবার তালা লাগিয়েছে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা ও অস্থায়ী চাকরিজীবী পরিষদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তারা আবার তালা লাগিয়ে দেয়। ফলে ভিসির নিরাপত্তা ও পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে ফেসবুক আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্ন-ফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির একাধিক অডিও ক্লিপ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে রোববার ডে লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’ ভিসির পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করে।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে একই ঘটনার জের ধরে সোমবার সকালে আবার তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। ফলে ভিসির নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৫১:৫৮   ৪৫৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ