বেনাপোল বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক

প্রথম পাতা » খুলনা » বেনাপোল বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



বেনাপোল ,চেকপোস্টে ,৩০ হাজার, ডলার

যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বিজিবি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।

আটককৃত তোফাজ্জল হোসেন (৫১) মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলীর নেতৃত্বে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশির সময় একজন যাত্রীকে সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করে তার জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আইফোনসহ দুটি মোবাইল জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দ করা ডলার ও মোবাইলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১:০২:১৯   ৪৪৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ