কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কুয়েতের বাংলাদেশে দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে একে একে কুয়েতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ‘বাঙালি জাতির জন্য এ দিবস হচ্ছে একদিকে চরম শোক ও বেদনার সেইসঙ্গে আনন্দেরও বটে। বিশ্বে একমাত্র বাঙালিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। বাঙালি হিসেবে আমরা গর্বিত জাতি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটাচে বিগ্রেডিয়ার জেনারেল হাসান উজ জামান, সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা, কুয়েতে-বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সংবাদকর্মী।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৩   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ