৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

পারফর্মিং আর্টসে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামের আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল চার দিনের সফরে ইসলামাবাদে পৌঁছেছেন।

আজ শুক্রবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।

পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্যা আর্টস (পিএনসিএ)-এর মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি এবং প্রটোকল সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে বাংলাদেশের সনামধন্য কন্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানগণ রয়েছেন।

সফরকালে শিল্পীগণ ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্যা আর্টস (পিএনসিএ) এবং লোক ভির্জায় যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৪   ২২ বার পঠিত   #




আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ