ফুল খেতে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুল খেতে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



ফুল খেতে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

বরগুনার পাথরঘাটা উপজেলায় সূর্যমুখী ফুল খেতে মটার চালিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৪০) বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল সরদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছে। সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:২৫   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ