নরসিংদীতে নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



নরসিংদীতে নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানাসংলগ্ন নিজ বাড়ির গেটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হারুনুর রশিদ খান শিবপুর উপজেলা চেয়ারম্যান । তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

শিবপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গুলিবিদ্ধ চেয়ারম্যানকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৪   ৫১৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ