কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

প্রথম পাতা » গোপালগঞ্জ » কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ি বহরের ১২টি গাড়ির ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা।

কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরইমধ্যে মিছিল-স্লোগানে মুখর কোটালীপাড়া। ৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল।

তার আগে সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে মিছিল-স্লোগানে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। সব শ্রেণি, সব বয়সী মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে মাঠ।

জনসভায় বক্তব্য রাখার আগে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টির ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ার কর্মসূচি শেষ দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২:০৩:০১   ৫২৭ বার পঠিত   #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ