যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত

যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ সবাই মারা গেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা উত্তরাঞ্চলের স্টেজকোচের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে রোগীসহ পাঁচজন ছিলেন। তারা সবাই মারা গেছেন।

নিহতদের মধ্যে পাইলট, ফ্লাইট নার্স, ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন।

তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ জানা না গেলেও ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২১   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ