বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি হতে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার - পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি হতে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার - পরিবেশমন্ত্রী
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি হতে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার - পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের নির্দোষ শিকার বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সাথে সফলতার সাথে নিজেকে সম্পৃক্ত করেছে।

বেলজিয়ামের এক সদস্যের প্রতিনিধিদল এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জের সাবেক ভাইস-চেয়ার প্রফেসর জিন-পাসকেল ভ্যান ইয়পারসেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশকে দশকব্যাপী সহায়তার জন্য বাংলাদেশ বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ঠেকাতে এবং জলবায়ু সহনশীল সবুজ বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টায় আমরা বেলজিয়ামের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৯   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ