মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম।

সম্মাননা স্মারক গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জীবন একটি চলমান প্রক্রিয়া। দ্রুততার সঙ্গে নিঃশেষ হওয়ার পথে এগিয়ে যাওয়া। এ ক্ষণিক সময়ের ভেতরে যদি কিছু অবদান রেখে যাওয়া যায় সেখানেই আত্মতৃপ্তি।

মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে যেতে চাই। কৃষিভিত্তিক বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছেন গণভবনের কৃষির মাধ্যমে। আমাদের শেকড় কৃষিতে। আমাদের মৌলিক সত্তার উৎস কৃষিভিত্তিক বাংলাদেশ। ধান উৎপাদন, মাছ উৎপাদনসহ কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা সমৃদ্ধ। তিনি আরো বলেন, কৃষিকে কীভাবে বাণিজ্যিকীকরণ করা যাবে, কৃষির উৎপাদিত সামগ্রী কীভাবে প্রক্রিয়াজাত করা যাবে, বহুমুখী ব্যবহার করা যাবে, দুধ দিয়ে কত প্রকার পণ্য তৈরি করা যায়, মাংস থেকে কত প্রকার পণ্য তৈরি করা যায়- এ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। এভাবে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে চলেছে।

শ ম রেজাউল করিম আরো বলেন, প্রাণিজ আমিষের যোগান আসে মাছ, মাংস, দুধ, ডিম থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাথে দেশের বিশাল জনগোষ্ঠী সম্পৃক্ত। উৎপাদন, বিপণন ও অন্যান্য প্রক্রিয়ায় এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দেড় কোটি মানুষ সম্পৃক্ত। এক সময় দেশে মাছের আকাল ছিল। এখন পৃথিবীর ৫২ টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম এবং এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন।

অনুষ্ঠানে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০২   ৪২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ