একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ব্লক ইটের রিভাইজড রোডম্যাপ; পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের দক্ষতা কার্যক্রম এবং মামলার অবস্থা; পরিবেশ আদালত; বিগত সভাগুলোর সুপারিশ বাস্তবায়নের অবস্থা; Climate Smart Agriculture (CSA) সম্পর্কে North South University(NSU) এর গবেষণাপত্র উপস্থাপন; Rethinking Emissikon Standards for Thermal Power Plants in Bangladesh শীর্ষক স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের উপস্থাপনা; পরিবেশ অধিদপ্তর কিসের ভিত্তিতে নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নিঃসরণ মাত্রা নির্ধারণ করে এবং কক্সবাজারে বনকর্মীদের উপর হামলা করে মাটির ট্রাক ছিনতাই সংক্রান্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষির উপর সর্বাধিক গুরুত্বারোপ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণায়লকে সুপারিশ করা হয়।

বৈঠকে ব্লক ইট তৈরিতে ভাটা মালিকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ উৎসাহ প্রদান, ব্লক ইট ব্যবহারের সুফল সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্মাণ কাজে শতভাগ ব্লক ইটের ব্যবহার নিশ্চিতকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে পরিবেশ অধিদপ্তরে কর্মরত ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানাসহ উভয় দন্ড বলবৎ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, কক্সবাজার জেলার চকরিয়ায় বন বিভাগের বনকর্মীদের পিটিয়ে মাটির ট্রাক ছিনতাই ঘটনায় জড়িত ব্যক্তিগণের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের মাধ্যমে মামলা দায়ের করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০১   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ