রংপুরে বাসি-পচা খাবার রাখায় ২ হোটেলে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে বাসি-পচা খাবার রাখায় ২ হোটেলে জরিমানা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



রংপুরে বাসি-পচা খাবার রাখায় ২ হোটেলে জরিমানা

রংপুর মহানগরীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়। এ সময় অভিযানে সহযোগিতা করে র‍্যাব-১৩।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম জানান, ধাপ মেডিকেল মোড় এলাকার বিভিন্ন হোটেলে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিউ পারভেজ হোটেলকে ২৫ হাজার টাকা ও মিন স্টার রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল, রং, সাল্টু, অ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্য পণ্য বানানো ও বিক্রি, ফ্রিজে পচা খাবার রাখা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য পণ্য সংরক্ষণ করায় তাদের অভিযুক্ত করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, অভিযানের সময় জরিমানা আরোপ এবং আদায় ছাড়াও মাইকিং, লিফলেট, পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৬   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ