তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি - নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলের কঠিন সময়ে সাধারণ সদস্যরাই দলকে সুসংগঠিত করে।

প্রতিমন্ত্রী আজ বিরল উপজেলার ধুকুঝাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সদ‍্যপ্রয়াত সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরীর শোক সভায় এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ‍্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে মনজুরুল ইসলাম চৌধুরীসহ প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৮   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ