সবুজ বিনিয়োগ এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে - স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবুজ বিনিয়োগ এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে - স্থানীয় সরকার মন্ত্রী
শনিবার, ৪ মার্চ ২০২৩



সবুজ বিনিয়োগ এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে - স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। দেশের অর্থনীতির এই অগ্রগতির ফলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এখন আমাদের সবুজ ও পরিবেশবান্ধব বিনিয়োগের দিকে নজর দিতে হবে।

তিনি আজ আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব এনার্জি আয়োজিত “সাসটেইনেবল গ্রিন বিজনেস” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের ফলে পরিবেশের ক্ষতি হলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা রেখে যেতে পারবো না। তাই আমাদের মানুষের জীবনের মান উন্নত করার সাথে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জ্বালানি বা এনার্জি শিল্পায়নের Rb¨ অপরিহার্য। সেই জ্বালানির উৎস পরিবেশবান্ধব না হলে তা সমগ্র মানবজাতিকে হুমকির মুখে ফেলে। এই বাস্তবতাকে মাথায় রেখেই সবুজ অর্থনীতি ও সবুজ বিনিয়োগ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় গুরুত্ব পেয়েছে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার সাথে ভোগব্যয় বেড়েছে। যার ফলে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হচ্ছে। সঠিক আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমেও আমরা জ্বালানির উৎস পেতে পারি।

এ সময় তিনি জানান, ঢাকা শহরে প্রতিদিন ছয় হাজার টন আবর্জনা তৈরি হয়। এ আবর্জনা সঠিক ব্যবস্থাপনা করা গেলে দৈনিক ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বেসরকারি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব সবুজ বিনিয়োগে আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে নির্মূল করে যে উন্নয়ন তা কখনো টেকসই হবে না। তাই ব্যবসায়ীদের এখন থেকেই পরিবেশবান্ধব সবুজ বিনিয়োগের দিকে গুরুত্ব সহকারে নজর দিতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-র চেয়ারম্যান মনিরা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৩   ৪১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ