সুনামগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



সুনামগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫৭ ইস্ট বেঙ্গল রাতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কৌশলগত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় অত্যাধুনিক সব অস্ত্র ও সরঞ্জাম।

জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি বিদেশি রাইফেল ও ১টি স্নাইপার সদৃশ অস্ত্র (যন্ত্রাংশসহ)। ৯টি .২২ রাইফেল, ১টি এক নলা বন্দুক, ৫টি পেট্রোল বোমা ও ৭টি ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও অবৈধ নির্বাচনী লিফলেট।

অভিযান চলাকালীন নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতার ঝুঁকি এড়াতে সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং নির্বাচন ঘিরে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৯   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ