ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু
শনিবার, ৪ মার্চ ২০২৩



ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের আতঙ্কে হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।
বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপি’কে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর নিহত ও আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়।
সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ‘আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
গুনাওয়ান বলেন, দমকলকর্মীরা সেখানের আগুন নিয়ন্ত্রণে আনার পর তা ‘ঠান্ডা করার চেষ্টা করছে।’
স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
সেনাপ্রধান জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্টিমিনা আগুন নিয়ন্ত্রণে আনার এবং আশপাশের কর্মী ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেয়।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৫০   ৩৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ