সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু
শনিবার, ৪ মার্চ ২০২৩



সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৪ মার্চ) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুলতান মাহমুদ জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন। এছাড়া ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতদের অনেকের হাত-পা বিছিন্ন হয়ে গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে তারা ঘটনাস্থলে এসেছেন। বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৪   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ