মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মুসাপুর রেগুলেটর শুধুমাত্র মুসাপুরের সমস্যা নয় বৃহত্তর নোয়াখালীর মানুষের জীবন-জীবিকার সাথে জড়িত। বর্ষায় এ অঞ্চলের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাথে রেগুলেটর নিয়ে আলোচনা হয়েছে, তিনি ২০২৪ সালের বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন এবং সম্পদ হানির বিষয়ে অবগত আছেন। দ্রুততম সময়ে মুসাপুর রেগুলেটর নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

মন্ত্রী আজ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর ও ছোট ফেনী নদীর ভাঙন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

চৌধুরী আরো বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলের সমস্যা চিহ্নিত করে মুসাপুর রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া রেগুলেটর সাময়িকভাবে সেনাবাহিনীর সহযোগিতায় মেরামত চলছে। দীর্ঘস্থায়ীভাবে কিভাবে এ অঞ্চলের মানুষকে বাঁচানো যায় সে জন্য বৃহৎ আকারের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনের সময় থেকে মুসাপুরের সমস্যার কথা শুনে আসছি। এ এলাকার জনগণ নদী ভাঙনে নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারে দায়িত্ব নেওয়ার পর পানি সম্পদ মন্ত্রীকে বিষয়টা অবহিত করেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত আছেন। সহসাই মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৮   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ