মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬



মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়ি-ঘর, জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সেজন্য মজুচোধুরীরহাট থেকে কমলনগর-রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

‎ মন্ত্রী আজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

‎ মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষদের প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর-রামগতি-বয়ারচর পর্যন্ত বাঁধ না থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে জমিজমা এবং উৎপাদিত ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।

‎ পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। নদীর তীর রক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমন এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বিশেষ নজর রাখবে বলে তিনি জানান। এছাড়া, তিনি চলমান কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

‎ এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৪   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ