তথ্য কমিশনার নিয়োগে ৫ সদস্যের কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য কমিশনার নিয়োগে ৫ সদস্যের কমিটি গঠন
রবিবার, ৫ মার্চ ২০২৩



তথ্য কমিশনার নিয়োগে ৫ সদস্যের কমিটি গঠন

তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ করতে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হলো।

এ কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এবং কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গঠিত বাছাই কমিটি ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১২(১), ১৪(৪) ও ১৫(৫) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের নিমিত্ত সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৫   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ