নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ

প্রথম পাতা » খুলনা » নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ
রবিবার, ৫ মার্চ ২০২৩



নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। রোববার (৫ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানেযোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহাবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া কারাগার বা বাসায় বসে তার দলকে পরিচালনা করতেই পারেন। কিন্তু সশরীরে তিনি রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে, ততক্ষণ একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে অন্য কোনো কথা বলে লাভ হবে না। তবে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৯   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ