দুই স্ত্রীর অশান্তিতে স্বামীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই স্ত্রীর অশান্তিতে স্বামীর আত্মহত্যা
রবিবার, ৫ মার্চ ২০২৩



দুই স্ত্রীর অশান্তিতে স্বামীর আত্মহত্যা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) দুপুরে পৌরসভার কাগমারী এলাকার নিজ বসতঘর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মনিরুল ইসলাম ওই এলাকার সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মনিরুল দুটি বিয়ে করেছিলেন। দুই স্ত্রী নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। এর আগে একস্ত্রঈর করা মামলায় জেলও খেটেছেন তিনি। এলাকাবাসীর ধারণা দুই স্ত্রীর যন্ত্রণায় তিনি অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন।

সূত্র জানায় প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। রোববার (৫ মার্চ) সকালে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে মনিরুলের মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মনিরুলকে ঘরের আঁড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৮:২২:৪০   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ