প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ
সোমবার, ৬ মার্চ ২০২৩



---

দোহা, ৬ মার্চ, ২০২৩ : কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের আজ এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দোহায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে শেখা মোজা বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঙ্গল নিশ্চিত করতে শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন।
মোজা বলেন, ‘আপনি (শেখ হাসিনা) অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের জন্য কাজ করেন। ‘এটা আমার পিতার স্বপ্ন ছিল। তার স্বপ্ন পূরণের চেষ্টা করছি। আমি অসাধারণ কিছু করিনি।’
মোজা বিনতে নাসের নারী ও শিশুদের জন্য বাংলাদেশ কী করছে তা জানতে চান।
এরপর প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বৈঠকে কাতার ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কাতারের একটি রাষ্ট্র-পরিচালিত অলাভজনক সংস্থা। ১৯৯৫ সালে দেশটির তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল সানি ও তার স্ত্রী মোজা বিনতে নাসের এটি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ