২ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



২ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত ও হিন্দু ধর্মাবলম্বীর দোলপূর্ণিমা, হোলি উপলক্ষে দুই দিন বন্ধ থাকছে পঞ্চগড়ের স্থলবন্দর বাংলাবান্ধা। বুধবার (৮ মার্চ) ও বৃহস্পতিবার (৯ মার্চ) এ দুদিন আমদানি-রপ্তানিসহ স্থল শুল্ক স্টেশন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন হিন্দুদের দোলপূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন ও মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নামের দুটি সংস্থা ৮ মার্চ ও ৯ মার্চ দুই দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে। ফলে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই দিন বন্ধ থাকছে স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।
বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ও মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের দুদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, দুই দিন শুধু বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির পর আবার বন্দরের কার্যক্রম যথারীতি চালু থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৯   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ