বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কি না তদন্তের প্রয়োজন: মানবাধিকার কমিশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কি না তদন্তের প্রয়োজন: মানবাধিকার কমিশন
বুধবার, ৮ মার্চ ২০২৩



বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কি না তদন্তের প্রয়োজন: মানবাধিকার কমিশন

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করেছি। কি কারণে এমন ঘটনা ঘটল, এটা তদন্ত করা দরকার। এটি স্বাভাবিক কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা না কি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সেটা তদন্তের প্রয়োজন আছে।’

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে বুধবার (৮ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংকালে ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বাহিনীর যারা বিশেষজ্ঞ আছে, তারা তদন্ত করে সঠিক ঘটনাটি বের করবে। আমি মনে করি, তারা যথেষ্ট যোগ্য। এগুলো তারা বোঝেন, জানেন এবং সে অনুযায়ী চেষ্টা করবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সাইন্সল্যাবে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটা কিসের ইঙ্গিত- সেটা ভাল করে বোঝার দরকার। যে যেখানে আছেন, সবাইকে সচেতন থাকতে হবে। যেকোনো ধরনের সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।’

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫৫   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ