খালি পেটে গ্রিন টি খাওয়ার অপকারিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালি পেটে গ্রিন টি খাওয়ার অপকারিতা
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



খালি পেটে গ্রিন টি খাওয়ার অপকারিতা

গ্রিন টি খাওয়ার উপকারিতার কথা কমবেশি সবারই জানা। সুস্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন অন্তত এক কাপ গ্রিন টি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। এদিকে অনেকের অভ্যাস হলো সকালে খালি পেটে চা খাওয়া। বেশি উপকারিতা পাওয়ার আশায় তারা সাধারণ চায়ের পরিবর্তে গ্রিন টি খেয়ে থাকেন। এই যে খালি পেটে গ্রিন টি খাওয়ার অভ্যাসটি কি আসলেই ভালো?

যদিও ওজন কমাতে চাইছেন এমন মানুষের জন্য গ্রিন টি উপকারী। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে কাজ করে, এ ছাড়া চুল ও ত্বক ভালো রাখে। কিন্তু খালি পেটে গ্রিন টি খেলে তার কিছুই মিলবে না। উপকারের বদলে মিলবে অপকার। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে গ্রিন টি খেলে কী ক্ষতি হয়-

পেট ব্যথা
আপনি যখন একেবারে খালি পেটে গ্রিন টি খাবেন তখন এতে থাকা ট্যানিন উপাদান আপনার পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে তুলবে। যে কারণে দেখা দেবে পেট ব্যথা। বাড়বে কোষ্ঠকাঠিন্য। পেটে সৃষ্ট অতিরিক্ত অ্যাসিডের কারণে দেখা দিতে পারে বমিভাব বা বমির মতো সমস্যাও।
আলসার বাড়িয়ে তোলে
যাদের আগে থেকেই পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে তাদের সকালে গ্রিন টি না পান করার পরামর্শ দেয়া হয়। এর কারণ হলো, সকালে খালি পেটে গ্রিন টি খেলে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।
আয়রন শোষণের ক্ষমতা কমে যায়
আমাদের সুস্থ থাকার জন্য শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছানো জরুরি। কিন্তু আপনি যদি খালে পেটে গ্রিন টি খান তবে তা আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের গ্রিন টি থেকে দূরে থাকাই ভালো।
রক্তচাপ বেড়ে যেতে পারে
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে খালি পেটে গ্রিন টি খাবেন না। কারণ খালি পেটে গ্রিন টি খেলে বেড়ে যেতে পারে রক্তচাপ। এই চায়ে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। যা অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। যে কারণে বেড়ে যায় হৃদস্পন্দন ও রক্তচাপ। এটি হৃদরোগে আক্রান্তদের জন্য ক্ষতিকর।

সূত্র: বোল্ড স্কাই।

বাংলাদেশ সময়: ১২:২৫:৫১   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ