নারীর শরীরে স্কচটেপ পেঁচানো ২৩ বোতল ফেনসিডিল জব্দ

প্রথম পাতা » কিশোরগঞ্জ » নারীর শরীরে স্কচটেপ পেঁচানো ২৩ বোতল ফেনসিডিল জব্দ
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



নারীর শরীরে স্কচটেপ পেঁচানো ২৩ বোতল ফেনসিডিল জব্দ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শরীরের স্কচটেপ পেঁচিয়ে অভিনব পন্থায় ফেনসিডিল পাচারের চেষ্টার সময় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক মরজিনা বেগম (৫৬) ভৈরব উপজেলার পঞ্চবটি বউবাজার এলাকার আবুল কালামের স্ত্রী।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন বোরকা পরিহিত ওই নারীকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকা থেকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে অভিনব পন্থায় স্কচটেপ দিয়ে বডি ফিটিং করা ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২১:৩৮   ৫৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ