বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

রাজশাহীতে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি টিপ চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে উপর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সারোয়ার জামান ওরফে সুইট (৩৪) রাজশাহী মহানগরীর ওপর ভদ্রা এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত সুইট একজন শীর্ষ সন্ত্রাসী। তার নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলা ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। এলাকার লোকজন সুইটের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তারা সবসময় ভীত-সন্ত্রস্ত থাকেন।

তিনি আরও জানান, বুধবার রাতে সুইটকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। পরে নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৩   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ