নির্বাচনে যাওয়া নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের যা বলল বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে যাওয়া নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের যা বলল বিএনপি
রবিবার, ১২ মার্চ ২০২৩



নির্বাচনে যাওয়া নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের যা বলল বিএনপি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাফ জানিয়ে দিয়েছে বিএনপি।

রোববার (১২ মার্চ) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচন কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২ নম্বরের ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাসায় প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৬:২৩   ৩৬০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ঈদ পুনর্মিলনীতে মানুষের ঢল
নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী
স্বেচাছাসেবীদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদমন্ত্রী
ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ