কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য
রবিবার, ১২ মার্চ ২০২৩



কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য

কুমিল্লায় এইচএসসির পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে।

রোববার (১২ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

ড. মো. আসাদুজ্জামান বাসস জানান, এইচএসসির পুনঃনিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী আবেদন করেন। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়।

তিনি আরও জানান, নতুন করে জিপিএ-৫ পায় ৩৩ জন। অকৃতকার্য তালিকা থেকে কৃতকার্য হয়েছে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।

বাংলাদেশ সময়: ১২:৫১:১১   ৪১৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ১২ হাজার পিস ইয়াবা রংপুরে উদ্ধার
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ