পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর

প্রথম পাতা » খুলনা » পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর
রবিবার, ১২ মার্চ ২০২৩



পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর

সুজন মাহমুদ, যশোর প্রতিনিধি : দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (১২ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত দের মধ্যে হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানায়, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালাল চক্র
প্রতারনা করে তাদেরকে ভারতে ফেলে পালিয়ে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।

তিনি বলেন, পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা আইনি সহয়তা দিতে তাদেরকে গ্রহন করেছেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:২৬   ৪৫৭ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ