ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত
শনিবার, ১৪ মার্চ ২০২৬



ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : পল্লী কবি জসীমউদ্দীন-এর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শনিবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এ সময় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন ‌ফরিদপুর জেলা পুলিশ ‌, ফরিদপুর ফাউন্ডেশন, জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক-শিক্ষার্থীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।

বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

তার লেখা থেকে গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শেখার রয়েছে। তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

এ সময় জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি গ্রন্থ শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে।

এতে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:২০   ১৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ